শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি এবং আইবিবিএল ২য় পারপেচুয়াল মুদারাবা বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৪’। উভয় রেটিংয়ের আউটলুক স্থিতিশীল (স্টেবল)।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ সার্ভেইল্যান্স রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আইবিবিএল ২য় পারপেচুয়াল মুদারাবা বন্ডের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। বন্ডটি ‘এ-’ সার্ভেইল্যান্স রেটিং পেয়েছে, যার আউটলুক স্থিতিশীল (স্টেবল)।
বন্ডটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
























