ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ‘জেড’ ক্যাটাগরির তিনটি কোম্পানির শেয়ার। আজ সোমবার (২ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিগুলোর শেয়ার বিক্রির জন্য কোনো বিক্রেতা না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
হল্টেড কোম্পানিগুলো হলো—প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং ইউনিয়ন ক্যাপিটাল।
দিনের লেনদেনে তিন কোম্পানির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে ১৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। দিন শেষে শেয়ারটির ১ লাখ ১৬ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৭ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি)। কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়ে ৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন শেয়ারটির ৩ লাখ ১১ হাজার ২৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১২ লাখ টাকা।
অন্যদিকে, ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়ে ৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দিন শেষে কোম্পানিটির ৪ লাখ ২৭ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২৩ লাখ টাকা।
তিনটি কোম্পানির শেয়ারদরই দিনের লেনদেনে উল্লেখযোগ্য হারে বাড়লেও বিক্রেতা সংকটের কারণে শেয়ারগুলো হল্টেড হয়েছে।
























