সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। দিনটিতে কোম্পানিটির ২৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ।
ডিএসই সূত্রে জানা গেছে, রোববার বেক্সিমকো লিমিটেডের ২৮ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্য দিয়ে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২৪ কোটি ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, ১৮ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস, সোনালী আঁশ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
























