সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরও রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং, বসুন্ধরা পেপার মিলস, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার আজিজ পাইপসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯০ পয়সায়। এর মধ্য দিয়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।
অন্যদিকে, বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়। ফলে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, অলটেক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ও আটলাস বাংলাদেশ।
দিনটিতে এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর ৯ দশমিক ৬৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৯ দশমিক ০৯ শতাংশ, এবি ব্যাংকের ৭ দশমিক ৩২ শতাংশ এবং অলটেক্সের ৭ দশমিক ১১ শতাংশ বেড়েছে।
এ ছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ারদর ৬ দশমিক ৬৭ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৬৫ শতাংশ এবং আটলাস বাংলাদেশের ৫ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
























