সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিটের দাম কমেছে ১০ শতাংশ। দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে একাধিক মিউচুয়াল ফান্ড ও বীমা কোম্পানি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম আগের কার্যদিবসের তুলনায় ৯০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়। এর ফলে দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ফান্ডটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৫৬ শতাংশ। দিনশেষে এর দাম দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়।
অন্যদিকে, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ৫০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়। ফলে দরপতনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ফান্ডটি।
এ ছাড়া দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, শার্প ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড।
দিনটিতে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ৮ দশমিক ৮৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৮ দশমিক ৬০ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিটের দাম ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এ ছাড়া শার্প ইন্ডাস্ট্রিজ ও সেনা ইন্স্যুরেন্সের শেয়ারদর উভয়ই ৭ দশমিক ৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৯৭ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
























