ঢাকা   মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

রাজনীতি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২০ অক্টোবর ২০২৬

সর্বশেষ

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরইমধ্যে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুরের উদ্দেশে রওনা হন বলে জানান তার প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

প্রেস সচিব বলেন, ‘তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শনের পর  রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমাবন্দরের উদ্দেশে যাত্রা, ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন।

দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা, দুপুর ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন, দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি।

বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান, বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।

বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি, রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন।

সর্বশেষ