ঢাকা   শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৮, ৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আগামীকাল ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাউশির এ নির্দেশনার ফলে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালিত হবে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের এসব আয়োজনে অংশ নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।

সর্বশেষ