ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সি পার্ল বিচ রিসোর্টের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবে না

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২৫ নভেম্বর ২০২৬

সি পার্ল বিচ রিসোর্টের বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবে না

শেয়ারবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৪৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৪৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ১৫ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মসহ হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিতব্য সভায় সশরীরে উপস্থিতির স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকার মহাখালীর অ্যাডভান্স নূরানী টাওয়ার। এ-সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

এদিকে, করপোরেট ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট বা মূল্যসীমা কার্যকর থাকবে না।