ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২৫ নভেম্বর ২০২৬

২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটির ৪০ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ২৮ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—সিটি ব্যাংক, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফেকডিল।