শেয়ারবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির স্পনসর পরিচালক নূরুন্নাহার করিম তাঁর ভাই মো. সোহেল আলমের কাছ থেকে কোম্পানিটির ৮ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার উপহার হিসেবে পেতে যাচ্ছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মো. সোহেল আলম বীকন ফার্মাসিউটিক্যালসের একজন সাধারণ শেয়ারহোল্ডার। তাঁর কাছ থেকেই এসব শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন নূরুন্নাহার করিম।
গত ১৯ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর লেনদেন ব্যবস্থার বাইরে সম্পন্ন করা হবে।
























