ঢাকা   রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

১০ কোম্পানির ইপিএস প্রকাশ, নাহি অ্যালুমিনিয়ামের আয় বেড়েছে ১২ গুণ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১০ কোম্পানির ইপিএস প্রকাশ, নাহি অ্যালুমিনিয়ামের আয় বেড়েছে ১২ গুণ

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, আবার কয়েকটির আয় কমেছে। এর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ গুণ বেড়েছে। মতিন স্পিনিংয়ের ইপিএসও দ্বিগুণের বেশি হয়েছে। অন্যদিকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস লোকসানে পড়েছে এবং প্রিমিয়ার ব্যাংকের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলো হলো—ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), মতিন স্পিনিং, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, ক্রাউন সিমেন্ট, ডরিন পাওয়ার, হাউওয়েল টেক্সটাইল ও নাহি অ্যালুমিনিয়াম। সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নাহি অ্যালুমিনিয়াম
নাহি অ্যালুমিনিয়াম চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল মাত্র ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ১২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সা।
মতিন স্পিনিং
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মতিন স্পিনিংয়ের ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দ্বিগুণের বেশি বেড়েছে।

তবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো কমেছে। এ সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের বছর যা ছিল ৭ টাকা ৩৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ২১ পয়সা।
ডরিন পাওয়ার
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ডরিন পাওয়ারের ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে। আলোচ্য সময়ে এনওসিএফপিএস হয়েছে ৪ টাকা ৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ৫ টাকা ৯৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৪ পয়সা।
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই (ডেসকো)
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ডেসকোর ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা।
হাউওয়েল টেক্সটাইল
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে হাউওয়েল টেক্সটাইলের ইপিএস কমে ৬৬ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা।

তবে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ বেড়েছে। আলোচ্য সময়ে এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৩০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৫ পয়সা।
ক্রাউন সিমেন্ট
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ক্রাউন সিমেন্টের ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮ পয়সা।
এনআরবি ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এনআরবি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৭৮ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ২ টাকা ১ পয়সা।

আলোচ্য নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ২৬ টাকা ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে পড়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৬ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪ টাকা ১১ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৭ টাকা ৩৪ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৯ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

তবে প্রথম নয় মাসে কোম্পানিটির ইপিএস সামান্য কমেছে। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা।

এদিকে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ঋণাত্মক ৩ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ১২ পয়সা।

সর্বশেষ