ঢাকা   রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২১০ শতাংশ মেঘনা পেট্রোলিয়ামের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২১০ শতাংশ মেঘনা পেট্রোলিয়ামের

বিদায়ী সপ্তাহে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। এর মধ্যে সর্বোচ্চ ২১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। এছাড়া পদ্মা অয়েল ১৭০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ১১৫ শতাংশ এবং ফার্মা এইডস ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

অন্যদিকে কয়েকটি কোম্পানি নগদ ও বোনাস শেয়ার মিলিয়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে লোকসানের কারণে গোল্ডেন সন ও গ্লোবাল হেভি কেমিক্যালস কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিভিডেন্ড ঘোষণা করা ১১ কোম্পানি হলো—পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো আইসক্রিম, ফার্মা এইডস, ওয়াম্যাক্স ইলেক্ট্রোড, সোনালী আঁশ, হাক্কানি পাল্প, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস ও গোল্ডেন সন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পদ্মা অয়েল। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৮ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৭ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

মেঘনা পেট্রোলিয়াম

তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৬১ টাকা ৩৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২১ টাকা ৮৩ পয়সা, আগের বছর ছিল ২৭৮ টাকা ৫১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৬৪ টাকা ৪ পয়সা, আগের বছর যা ছিল ১০৯ টাকা ৪৭ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২ জানুয়ারি ২০২৭ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ নভেম্বর।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

২০২৫-২৬ অর্থবছরের জন্য ১১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ইস্টার্ন লুব্রিক্যান্টস।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ টাকা ২০ পয়সা, আগের বছর যা ছিল ২৮ টাকা ৮০ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭২ টাকা ৪৯ পয়সা, আগের বছর ছিল ১৩৯ টাকা ৩৫ পয়সা। আর এনওসিএফপিএস হয়েছে ১৪০ টাকা ৩ পয়সা, আগের বছর যা ছিল ৬৭ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।

ফার্মা এইডস

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা এইডস।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ টাকা ৫ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২০ টাকা ৪৫ পয়সা। শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা, আগের বছর ছিল ১২ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ নভেম্বর।

লাভেলো আইসক্রিম

সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম। তবে কোম্পানির পরিচালকরা এ ডিভিডেন্ড পাবেন না।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ নভেম্বর।

সোনালী আঁশ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সোনালী আঁশ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা, আগের বছর যা ছিল ৮ টাকা ৭৯ পয়সা। তবে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ ঋণাত্মক ৪ টাকা ৪১ পয়সায় নেমেছে। আগের অর্থবছরে যা ছিল ৯ টাকা ১১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০২ টাকা।

কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড মিলিয়ে মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৯ পয়সা। এনওসিএফপিএস হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৬৬ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৪ নভেম্বর।

হাক্কানি পাল্প

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে হাক্কানি পাল্প।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের বছর যা ছিল ৭ পয়সা। শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা, আগের বছর ছিল ৪ টাকা ৯৪ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৯ নভেম্বর।

ওয়াম্যাক্স ইলেক্ট্রোড

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ওয়াম্যাক্স ইলেক্ট্রোড। তবে এ ডিভিডেন্ড থেকে কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা বাদ থাকবেন। অর্থাৎ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা এ ডিভিডেন্ড পাবেন।

কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ সকাল ১১টায় গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৯ নভেম্বর।

গোল্ডেন সন

২০২৫-২৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গোল্ডেন সন।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা, আগের বছর যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা, আগের বছর ছিল ৭১ টাকা ৮৯ পয়সা। এনওসিএফপিএস ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা, আগের বছর ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির এজিএমের তারিখ ও সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট ২৯ নভেম্বর।

গ্লোবাল হেভি কেমিক্যালস

লোকসান বেড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩০ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা, আগের বছর ছিল ৭১ টাকা ৮৯ পয়সা। এনওসিএফপিএস ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা, আগের বছর ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির এজিএমের তারিখ ও সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট ২৯ নভেম্বর।

সর্বশেষ