শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসানও আগের অর্থবছরের তুলনায় বেড়েছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে এ লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।
তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ইতিবাচক ধারায় ফিরেছে। এ সময়ে এনওসিএফপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ঋণাত্মক ৫২ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
























