সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সায়। এতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়।
অন্যদিকে, আরামিট সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়। এর মাধ্যমে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
এ ছাড়া, সোমবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে লিব্রা ইনফিউশনস, মিথুন নিটিং, জেএমআই সিরিঞ্জেস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস, প্রিমিয়ার লিজিং ও দেশ গার্মেন্টস।
দিনটিতে লিব্রা ইনফিউশনসের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭ দশমিক ৪৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জেসের ৬ দশমিক ৫৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৬৪ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ৫ দশমিক ৬১ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ৫ দশমিক ৩৮ শতাংশ।
এভাবেই সোমবারের লেনদেনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এসব প্রতিষ্ঠান।
























