ঢাকা   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৬ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির শেয়ারে বড় অঙ্কের লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ২৯টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ৪৩টি ট্রেডে, যেখানে ৫৬ লাখ ৭২ হাজার ৮১টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারে। কোম্পানিটির ১১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। দিনটিতে কোম্পানিটির ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যদিকে, ৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস।

এ ছাড়া, ব্লক মার্কেটে বড় লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ও ওরিয়ন ফার্মা। এদিন ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মার ৭০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সব মিলিয়ে সোমবার ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল এই পাঁচ কোম্পানির শেয়ার।