শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫ টাকা ৬৮ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
























