শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিএসআরএম স্টিল ও বাংলাদেশ ল্যাম্পস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে বিএসআরএম স্টিল ৬০ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পস ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম স্টিল
বিএসআরএম স্টিল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৫ টাকা ২ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
বাংলাদেশ ল্যাম্পস
বাংলাদেশ ল্যাম্পস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ টাকা ২২ পয়সা। অর্থাৎ, লোকসান কাটিয়ে আলোচ্য অর্থবছরে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ১৩ টাকা ৮৬ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
























