ঢাকা   মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

১০ মিউচুয়াল ফান্ডে বাজারমূল্য ও ক্রয়মূল্যের বড় ব্যবধান

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ১৮ আগস্ট ২০২৬

১০ মিউচুয়াল ফান্ডে বাজারমূল্য ও ক্রয়মূল্যের বড় ব্যবধান

রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০টি মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যভিত্তিক ও ক্রয়মূল্যভিত্তিক নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। ১৭ আগস্ট ২০২৬ কার্যদিবস শেষে প্রকাশিত তথ্যে দেখা যায়, ফান্ডগুলোর ইউনিটপ্রতি বাজারমূল্যভিত্তিক এনএভি ৬ দশমিক ১২ টাকা থেকে ৮ দশমিক ১৫ টাকার মধ্যে। বিপরীতে ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ২৭ টাকা থেকে ১১ দশমিক ৭৮ টাকা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিটি ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা হলেও বাজারমূল্যভিত্তিক এনএভি অধিকাংশ ক্ষেত্রেই সেই দামের নিচে রয়েছে। অন্যদিকে, ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ টাকার ওপরে। ফলে বর্তমান বাজারদরের তুলনায় ফান্ডগুলোর ক্রয়মূল্যভিত্তিক সম্পদমূল্য উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০টি ফান্ডের মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যভিত্তিক ইউনিটপ্রতি এনএভি সর্বোচ্চ ৮ দশমিক ১৫ টাকা। ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ৭৮ টাকা। ফান্ডটির মোট নিট সম্পদ বাজারমূল্যে ১৪৮ কোটি ৪৮ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ২১৪ কোটি ৬৪ লাখ টাকা।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি এনএভি বাজারমূল্যে ৭ দশমিক ৬৭ টাকা এবং ক্রয়মূল্যে ১১ দশমিক ৬৬ টাকা। মোট নিট সম্পদ দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯ কোটি ৮২ লাখ টাকা ও ১৬৭ কোটি ৯ লাখ টাকা।

পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যভিত্তিক এনএভি ৭ দশমিক ৪০ টাকা এবং ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ৫৩ টাকা। ফান্ডটির নিট সম্পদ বাজারমূল্যে ২২১ কোটি ৩৬ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি এনএভি বাজারমূল্যে ৭ দশমিক ০৫ টাকা এবং ক্রয়মূল্যে ১১ দশমিক ৬৭ টাকা। মোট নিট সম্পদ যথাক্রমে ১৬৮ কোটি ৬১ লাখ টাকা ও ২৭৯ কোটি ১ লাখ টাকা।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যভিত্তিক এনএভি ৬ দশমিক ৯০ টাকা এবং ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ৫৮ টাকা। ফান্ডটির নিট সম্পদ বাজারমূল্যে ৯৯ কোটি ৯৪ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ১৬৭ কোটি ৬৩ লাখ টাকা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি এনএভি বাজারমূল্যে ৬ দশমিক ৮৯ টাকা এবং ক্রয়মূল্যে ১১ দশমিক ৫১ টাকা। মোট নিট সম্পদ বাজারমূল্যে ২০৯ কোটি ১৪ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ৩৪৯ কোটি ৫৫ লাখ টাকা।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি এনএভি বাজারমূল্যে ৭ দশমিক ০৮ টাকা এবং ক্রয়মূল্যে ১১ দশমিক ৪০ টাকা। ফান্ডটির মোট নিট সম্পদ বাজারমূল্যে ১৯৯ কোটি ৬৬ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ৩২১ কোটি ৩৩ লাখ টাকা।

অন্যদিকে, জানতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যভিত্তিক এনএভি ৬ দশমিক ৪৯ টাকা এবং ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ৫১ টাকা। মোট নিট সম্পদ বাজারমূল্যে ১৮৮ কোটি ২১ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ৩৩৩ কোটি ৬০ লাখ টাকা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের বাজারমূল্যভিত্তিক এনএভি ৬ দশমিক ৩৪ টাকা, যা ১০টি ফান্ডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ২৭ টাকা। এ ফান্ডটির নিট সম্পদ বাজারমূল্যে ৪৯২ কোটি ৫ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ৮৭৪ কোটি ৬৪ লাখ টাকা।

সবচেয়ে কম বাজারমূল্যভিত্তিক এনএভি রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডে, ৬ দশমিক ১২ টাকা। বিপরীতে ক্রয়মূল্যভিত্তিক এনএভি ১১ দশমিক ৩২ টাকা। ফান্ডটির মোট নিট সম্পদ বাজারমূল্যে ১৩৭ কোটি ২৬ লাখ টাকা এবং ক্রয়মূল্যে ২৫৩ কোটি ৮৩ লাখ টাকা।

ফান্ডগুলোর প্রকাশিত হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট ফান্ডের সম্পদ ও দায় বিবেচনায় নিয়ে এনএভি নির্ধারণ করা হয়েছে। বাজারমূল্য ও ক্রয়মূল্যভিত্তিক এনএভির এই বড় ব্যবধান মূলত সম্পদের বর্তমান বাজারদর এবং ঐতিহাসিক ক্রয়মূল্যের পার্থক্যকে তুলে ধরছে। ফলে কাগজে-কলমে ক্রয়মূল্যে সম্পদের মূল্য বেশি থাকলেও বর্তমান বাজারমূল্যে সেই সম্পদের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।