ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২ জুলাই ২০২৬

সর্বশেষ

মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির

 বেসরকারি মিউচুয়াল ফান্ডের কার্যক্রম আরও কার্যকর, টেকসই এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিমুখী করতে ডিভিডেন্ড নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অর্থবছর শেষে অর্জিত আয় নগদ (ক্যাশ) ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে পুনরায় ফান্ডে বিনিয়োগ করা যাবে।

বুধবার (১ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো বেসরকারি মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার যদি অর্জিত আয় পুনর্বিনিয়োগের প্রস্তাব উত্থাপন করেন, তাহলে ট্রাস্টি বিনিয়োগকারী ও ইউনিটধারীদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে ওই আয় নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে পুনরায় ফান্ডে বিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

বিএসইসির মতে, এই সিদ্ধান্তের ফলে ফান্ডের অর্জিত অর্থ পুনঃবিনিয়োগের সুযোগ বাড়বে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে ফান্ডের সম্পদের পরিমাণ বৃদ্ধি, বিনিয়োগ সক্ষমতা শক্তিশালীকরণ এবং ইউনিটধারীদের জন্য অধিক মূল্য সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, তহবিল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ