শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১২ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৪ টাকা ৯৫ পয়সা।
এদিকে, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (Cash Flow per Share) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ঋণাত্মক ২২ পয়সা।
অন্যদিকে, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট দায় (Net Asset Value/NAV) বেড়ে ১৫৫ টাকা ১৫ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ দায় ছিল ১৪৯ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট ২০২৬, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই ২০২৬।
























