ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২ জুলাই ২০২৬

সর্বশেষ

লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক

২০২৫ অর্থবছরে লোকসানের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক
ব্যাংকটির ২০২৫ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২১ টাকা ২৮ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের মাইনাস ৪২ টাকা ২৩ পয়সা থেকে উন্নত হয়েছে। তবে বছরের শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৪ পয়সা

আইএফআইসি ব্যাংক
আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৬৩ পয়সা। সমন্বিত এনওসিএফপিএস বেড়ে ৫ টাকা ৬ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৩ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা

ন্যাশনাল ব্যাংক
২০২৫ অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ৩০ পয়সা। সমন্বিত এনওসিএফপিএস ১৩ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের মাইনাস ১৯ টাকা ৬৬ পয়সা থেকে উল্লেখযোগ্য উন্নতি। তবে বছরের শেষে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা

প্রিমিয়ার ব্যাংক
ব্যাংকটির ২০২৫ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৯ পয়সা। সমন্বিত এনওসিএফপিএস হয়েছে মাইনাস ২৮ টাকা ৬৩ পয়সা, যা আগের বছরের মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা থেকে আরও অবনতি হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা

লোকসানের কারণে চারটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে।

সর্বশেষ