ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

লভ্যাংশে স্থিতিশীলতা, ২০২৫ সালে অপরিবর্তিত ৩ ব্যাংকের ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ১ জুলাই ২০২৬

সর্বশেষ

লভ্যাংশে স্থিতিশীলতা, ২০২৫ সালে অপরিবর্তিত ৩ ব্যাংকের ডিভিডেন্ড

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩টি ব্যাংকের ডিভিডেন্ড আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরিবর্তিত ডিভিডেন্ড ঘোষণা করা ব্যাংকগুলো হলো— ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।

ঢাকা ব্যাংক ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক মিলিয়ে মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে মোট ডিভিডেন্ডের হার অপরিবর্তিত রয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক মিলিয়ে মোট ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি একই হারে, অর্থাৎ মোট ৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে ডিভিডেন্ডে কোনো পরিবর্তন হয়নি।

সাউথইস্ট ব্যাংক ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক মিলিয়ে মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ নগদ ও স্টক ডিভিডেন্ডের অনুপাত পরিবর্তন হলেও মোট ডিভিডেন্ডের হার আগের বছরের মতোই ১০ শতাংশ রয়েছে।

২০২৫ অর্থবছরে এই তিনটি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত থাকায় লভ্যাংশ নীতিতে ধারাবাহিকতা বজায় রয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। যদিও নগদ ও স্টক ডিভিডেন্ডের অনুপাতে কিছু পরিবর্তন এসেছে, তবুও মোট লভ্যাংশের হার আগের বছরের সমান থাকায় বিনিয়োগকারীদের জন্য এটি স্থিতিশীল বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ