ঢাকা   সোমবার ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রথম প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সের লোকসান বেড়েছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২৮ জুন ২০২৬

প্রথম প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সের লোকসান বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৬২ পয়সা লোকসান থেকে বেড়েছে।

তবে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) উন্নতি করেছে। আলোচ্য প্রান্তিকে এটি দাঁড়িয়েছে ১০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৬ পয়সা

এদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা