ঢাকা   সোমবার ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

লোকসানে ফাস ফাইন্যান্স, মিলছে না কোনো লভ্যাংশ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৮ জুন ২০২৬

লোকসানে ফাস ফাইন্যান্স, মিলছে না কোনো লভ্যাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬৫ পয়সা, যা আগের অর্থবছরের ২১ টাকা ৩৭ পয়সা লোকসান থেকে আরও বেড়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ঋণাত্মক ১ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ১ টাকা ২১ পয়সা

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৫ পয়সা

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই