শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের প্রথম প্রান্তিকের লাইফ রেভিনিউ হিসাব প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে মোট আয় থেকে ব্যয় ও বিমা দাবি (ক্লেইম) পরিশোধের পর কোম্পানিটির উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, অর্থাৎ সারপ্লাস কমেছে।
তবে একই সময়ে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড শক্তিশালী হয়েছে। ৩১ মার্চ, ২০২৬ তারিখে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকা। যা ৩১ মার্চ, ২০২৫ তারিখের ৬৬ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা থেকে বেড়ে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
























