ঢাকা   মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে সবুজের উত্থান!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ৮ ডিসেম্বর ২০২৫

দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে সবুজের উত্থান!

টানা দরপতনের পর সোমবার (৮ ডিসেম্বর) দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। দিনের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী থাকার সঙ্গে শেষ পর্যন্ত সেই প্রবণতাই বজায় থাকে, ফলে ডিএসই ও সিএসই উভয় বাজারেই সূচক ও লেনদেনের অঙ্ক বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, ডিএসই-এর প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ওপরে উঠতে পারে

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই-এর প্রধান সূচক (ডিএসইএক্স) ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯০৬.২৯ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে:

  • ডিএসইএস ৬.৬৩ পয়েন্ট বেড়ে ১,০২৭.৫৩ পয়েন্ট

  • ডিএসই-৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৮৯২.৯৫ পয়েন্ট

ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৮৭টির শেয়ারদর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। এদিন মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের দিনের ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার তুলনায় প্রায় ৯৭ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বৃদ্ধি পেয়েছে। এদিন ১৫ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যেখানে ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে, ৬২টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। সিএএসপিআই সূচক ১৪.৪৩ পয়েন্ট বেড়ে ৫৯,৬৮৪.৫৫ পয়েন্টে পৌঁছেছে, আগেরদিন সূচকটি ৬২ পয়েন্ট কমেছিল।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থা সততা ও আন্তরিকতার সঙ্গে নজরদারি বাড়ালে স্থিতিশীলতা ফিরবে। এছাড়া বিনিয়োগকারীরা ধৈর্য ধরে শেয়ার ধরে রাখলে ভবিষ্যতে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।