ঢাকা   মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক হ্যান্ডবল

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই ভারত

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৪, ২০ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ সেই ভারত

মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা হলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। প্রথমার্ধেই ১৬–৫ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি মালদ্বীপ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আবারও ভারত। পরশু বেলা তিনটায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগে আজ বেলা দুইটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে মালদ্বীপ ও নেপাল।

আগের ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে নামে বাংলাদেশ। শুরুতে স্বাগতিকদের চাপে রাখার চেষ্টা করে মালদ্বীপ। তবে বাংলাদেশের দ্রুতগতির পাল্টা আক্রমণে তাদের রক্ষণ বারবার ভেঙে পড়ে।

বাংলাদেশের ৩৩ গোলের মধ্যে আটটি করেছেন সানজিদা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ফাইনালে আবারও শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন সানজিদা। তিনি বলেন, ‘তারা শক্তিশালী দল। তারপরও আমাদের চেষ্টা থাকবে যতটা ভালো করা যায়। নিজেদের

সর্বশেষ