ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৬, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চুয়াল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের জড়িত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ‘ট্রেডারট্রেটর’ নামে পরিচিত উত্তর কোরিয়ার একটি সাইবার ইউনিট এই হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি করা সম্পদ ইথেরিয়ামে রূপান্তর করেছে হ্যাকাররা। প্রযুক্তির সহায়তায় এসব সম্পদ আরও পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তবে পিয়ংইয়ং বরাবরই সাইবার চুরির অভিযোগ অস্বীকার করে আসছে।

সাইবার হামলার পর বাইন্যান্স জানিয়েছে, চুরি হওয়া টোকেনের ৯৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে অর্থ উত্তোলনের সুবিধা চালু করা হচ্ছে। রোববার (১ নভেম্বর) বিটকয়েন, ইথার, বিএনবি, সোলানা, এক্সআরপি ও ডোজকয়েনসহ প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোর লেনদেন স্বাভাবিক করার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাইন্যান্স জানায়, বাকি ৫ শতাংশ টোকেন সহজে লিকুইড বা নগদায়নযোগ্য নয়। ফলে সেগুলো উদ্ধারে আরও কিছুটা সময় লাগবে।

সর্বশেষ