ঢাকা   শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন স্বাদের ঈদ বললেন অর্থমন্ত্রী আমীর খসরু

রাজনীতি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২১ মার্চ ২০২৬

সর্বশেষ

গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন স্বাদের ঈদ বললেন অর্থমন্ত্রী আমীর খসরু

এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন স্বাদের বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে মানুষের মধ্যে নতুন এক আনন্দের অনুভূতি তৈরি হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নামাজ শেষে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।

অর্থমন্ত্রী বলেন, “দেশে যে পরিবর্তন এসেছে, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে—তার ফলে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। আমরা যে মালিকানা ফিরে পাওয়ার কথা বলেছি, নির্বাচনের পর অনেকাংশেই তা ফিরে পেয়েছি।”

তিনি আরও বলেন, ঈদের আনন্দের পাশাপাশি মানুষের মধ্যে একটি অতিরিক্ত তৃপ্তি কাজ করছে। এই পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা চাই, সবাই যেন মুক্তভাবে থাকতে পারে, কথা বলতে পারে এবং চলাফেরা করতে পারে। প্রত্যেক নাগরিক তার সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, মানুষের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত না হলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব নয়।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমীর খসরু বলেন, “ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ যেন আমাদের সমাজে অব্যাহত থাকে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই যেন এই আনন্দ ভাগ করে নিতে পারে। সবাইকে ঈদ মোবারক।”

সর্বশেষ