ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদে মন্ত্রী-এমপিরা কে কোথায়—এলাকামুখী ব্যস্ততা

রাজনীতি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১৮ মার্চ ২০২৬

ঈদে মন্ত্রী-এমপিরা কে কোথায়—এলাকামুখী ব্যস্ততা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মন্ত্রী ও সংসদ সদস্যদের ঈদ উদযাপন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এবারের ঈদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অধিকাংশ মন্ত্রী-এমপি নিজ নিজ এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করে পরদিন ঠাকুরগাঁওয়ে যাবেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে ঈদ করবেন।

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় ঈদ উদযাপন করবেন। এছাড়া ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরে ঈদ করবেন।

বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী ঢাকায় ঈদের নামাজ আদায় করে পরে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন। কেউ কেউ আবার এলাকায় ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। অন্য উপদেষ্টাদের কেউ ঢাকায়, কেউ নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ঈদে নেতাদের এই এলাকামুখী উপস্থিতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।