ঢাকা   শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এসডিজি অর্জনে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

এসডিজি অর্জনে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের পথে বিশ্ব এখনও পিছিয়ে রয়েছে উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজির নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের পর্বে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরার পাশাপাশি এসডিজি বাস্তবায়ন নিয়েও বাংলাদেশের অবস্থান উপস্থাপনের সুযোগ থাকবে।

সর্বশেষ