ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৮ মার্চ ২০২৬

সর্বশেষ

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার (সকাল ৭টা) ঢাকা-রংপুর মহাসড়ক-এর ছুনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মহাসড়কে সাময়িক যান চলাচলেও বিঘ্ন ঘটে।

সর্বশেষ