ঢাকা   বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ব্যাংক এশিয়ার বড় পদক্ষেপ, অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

ব্যাংক এশিয়ার বড় পদক্ষেপ, অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি তাদের অনুমোদিত (অথরাইজড) শেয়ার মূলধন দ্বিগুণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত শেয়ার মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। এর আগে ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। মূলধন বৃদ্ধির ফলে এখন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) যথাযথভাবে অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

এদিকে মূলধন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক এশিয়া পিএলসির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (স্মারকলিপি)-এর ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (সংঘবিধি)-এর ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত ধারাগুলোও আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়ন করা হয়েছে।

ব্যাংকটির এ সিদ্ধান্ত ভবিষ্যতে মূলধন কাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন শেয়ার ইস্যুর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ