হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে সংকটে উত্তরা ফাইন্যান্স
প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ বিতরণ, হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং আর্থিক অনিয়মের অভিযোগে গভীর সংকটে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। চার বছর ধরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা, বড় অঙ্কের মূলধন ঘাটতি এবং পরিচালনা পর্ষদে বারবার পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।