ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

মতিন স্পিনিংয়ের ১০ লাখ ২৪ হাজার শেয়ার কিনলেন স্পনসর পরিচালক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মতিন স্পিনিংয়ের ১০ লাখ ২৪ হাজার শেয়ার কিনলেন স্পনসর পরিচালক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসির স্পনসর পরিচালক মো. আবদুর রহিম কোম্পানিটির ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কিনেছেন তিনি।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, স্পনসর পরিচালক মো. আবদুর রহিম ডিএসইর মাধ্যমে কোম্পানিটির ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি নির্ধারিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন।

আজ ২৯ নভেম্বর সকাল ১০টা ১৯ মিনিটে কোম্পানিটির পক্ষ থেকে শেয়ার কেনা সম্পন্ন হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ