সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৩৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬৮টি লেনদেনের মাধ্যমে ৮২ লাখ ৭৭ হাজার ৫৭৪টি শেয়ার হাতবদল হয়েছে।
ব্লক মার্কেটে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলসের। কোম্পানিটির ১০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে ব্লক মার্কেটের লেনদেনের শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ও ব্র্যাক ব্যাংক পিএলসি। এর মধ্যে ডোমিনেজ স্টিলের ৩ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সব মিলিয়ে ব্লক মার্কেটের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি ৭১ লাখ টাকা।
























