ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

২৬ নভেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২৬ নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার তুংহাই নিটিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৭০ পয়সায়। এর ফলে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। ফান্ডটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়।

তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। দিনশেষে ফান্ডটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সায়।

এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, মালেক স্পিনিং মিলস, তিতাস গ্যাস, মতিন স্পিনিং মিলস, সায়হাম টেক্সটাইল মিলস ও শেফার্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকোর শেয়ারদর ৯ দশমিক ১৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ৭ দশমিক ৪৮ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ৬ দশমিক ৩৫ শতাংশ, তিতাস গ্যাসের ৬ দশমিক ৩৩ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৫ দশমিক ৯৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলসের ৫ দশমিক ৮৪ শতাংশ এবং শেফার্ডের ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।