সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৭১ শতাংশ।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৯ টাকা ৬০ পয়সা কমে দাঁড়িয়েছে ২০৫ টাকা ৫০ পয়সায়। শতকরা হিসাবে দর কমেছে ৮ দশমিক ৭১ শতাংশ। এর ফলে দরপতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়।
তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়।
এ ছাড়া দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রিমিয়ার লিজিং, তামিজ টেক্সটাইল, অ্যাক্টিভ ফাইন, সোশ্যাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড, সিলভা ফার্মাসিউটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল ও বাংলাদেশ ল্যাম্পস।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের দর ৫ দশমিক ৫৬ শতাংশ, তামিজ টেক্সটাইলের ৪ দশমিক ৮৩ শতাংশ, অ্যাক্টিভ ফাইনের ৪ দশমিক ২৬ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ৩ দশমিক ৯৭ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ৮২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৩ দশমিক ৫৭ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে।
























