ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

১৬ বছরের আইনি লড়াই শেষে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

১৬ বছরের আইনি লড়াই শেষে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

খেলাপি ঋণ আদায়ে দীর্ঘ ১৬ বছরের আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামে বন্ধক রাখা সম্পত্তির দখল বুঝে নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠান ফ্যাশন ক্রিয়েট এপারেলসের বন্ধকী সম্পত্তির দখল আদালতের নির্দেশে নিয়েছে ব্যাংকটি।

গত ১৭ নভেম্বর অর্থঋণ আদালত-১, চট্টগ্রামের জারি করা দখল পরোয়ানার ভিত্তিতে সম্পত্তিটির দখল নেয় এমটিবি। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম জেলা জজ আদালতের নাজির উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে সম্পত্তির দখল বুঝে নেন এমটিবির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ফ্যাশন ক্রিয়েট এপারেলস ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০১০ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে এমটিবি। পরবর্তী সময়ে মামলার রায় ব্যাংকের পক্ষে আসার পর ২০১২ সালে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অর্থঋণ আদালত আইনের ৩৩(৫) ধারার আওতায় ব্যাংকটি বন্ধকী সম্পত্তির ভোগদখলের সনদ লাভ করে। এরই ধারাবাহিকতায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে সম্পত্তিটির দখল বুঝে নেয় ব্যাংকটি।

দীর্ঘ ১৬ বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে বন্ধকী সম্পত্তির দখল পাওয়াকে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে এমটিবির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ