শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—আমান ফিড পিএলসি, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি তিনটির দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমান ফিড: কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং দিয়েছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির আউটলুক রাখা হয়েছে স্থিতিশীল। ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
বীকন ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। দীর্ঘমেয়াদে ‘এএ২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং পেয়েছে প্রতিষ্ঠানটি। আউটলুক স্থিতিশীল। ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান এবং সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। আউটলুক রাখা হয়েছে স্থিতিশীল। ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
























