সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। দিনটিতে কোম্পানিটির প্রায় ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। একই সঙ্গে লেনদেনের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে বিদ্যুৎ, বস্ত্র, প্রকৌশল ও সিরামিক খাতের বিভিন্ন কোম্পানি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, শাহজিবাজার পাওয়ারের ২৮ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থান দখল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার সিস্টেমস। কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৮ কোটি ২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ক্যাবলস, সায়হাম টেক্সটাইল মিলস, মালেক স্পিনিং মিলস, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।
























