ঢাকা   সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২৫ শতাংশ বিএসসির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২৫ শতাংশ বিএসসির

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সর্বোচ্চ ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইল ঘোষণা করেছে ১৫ শতাংশ। অন্যদিকে পাওয়ার গ্রিড ৫ শতাংশ এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্যারামাউন্ট টেক্সটাইল

প্যারামাউন্ট টেক্সটাইল ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা, আগের বছর যা ছিল ৬ টাকা ৪৮ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১১ টাকা হয়েছে, আগের বছর যা ছিল ১০ টাকা ৩৭ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

পাওয়ার গ্রিড

পাওয়ার গ্রিড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ২০২৫-২৬ অর্থবছরের জন্য মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ১১ টাকা ১৬ পয়সা হয়েছে। আগের বছর লোকসান ছিল ৫ টাকা ৫০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ কমে ২২ পয়সা হয়েছে, আগের বছর যা ছিল ৩ টাকা ৫৫ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)

বাংলাদেশ শিপিং করপোরেশন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ১০ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটির এজিএমের তারিখ ও রেকর্ড ডেট পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

সর্বশেষ