ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সোনালী আঁশের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সোনালী আঁশের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় সামান্য বেড়েছে।

তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়েছে। এ সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১১ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

সর্বশেষ