ঢাকা   বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৪ অক্টোবর লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল, কেনাবেচা ১৫.৫০ কোটি টাকার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

১৪ অক্টোবর লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল, কেনাবেচা ১৫.৫০ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। দিনটিতে কোম্পানিটির শেয়ার কেনাবেচা হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী আঁশ। বুধবার কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। দিনটিতে প্রতিষ্ঠানটির ৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এ ছাড়া, বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস, এপেক্স ফুডস এবং মেট্রো ডাইং (এমএলডি ইয়েইং)।

সর্বশেষ