ঢাকা   বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লোকসান থেকে মুনাফায় ফিরেই নাহি অ্যালুমিনিয়ামের ২.৫০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ১৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

লোকসান থেকে মুনাফায় ফিরেই নাহি অ্যালুমিনিয়ামের ২.৫০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ১৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ৫৪ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

সর্বশেষ