শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৪ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ৯ মাসে ইপিএস বেড়েছে প্রায় ১৪.২৯ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২ পয়সা।
এদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৬ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ২২ টাকা ৯৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা।























