ঢাকা   বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি, বোর্ড সভা শুরু ১৭ অক্টোবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি, বোর্ড সভা শুরু ১৭ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় চার কোম্পানি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যদিকে, ছয় কোম্পানি ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, যমুনা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, জেএমআই হসপিটাল, শাহজীবাজার পাওয়ার ও ঢাকা ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, জেএমআই হসপিটাল ও শাহজীবাজার পাওয়ার ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এ ছাড়া শমরিতা হাসপাতাল একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

বোর্ড সভার সময়সূচি

আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টায় মাইডাস ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং বিকেল ৪টায় ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় বসবে শমরিতা হাসপাতালের বোর্ড সভা।

২৬ অক্টোবর বিকেল ৩টায় শাহজীবাজার পাওয়ার ও আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৭ অক্টোবর বিকেল ৩টায় জেএমআই হসপিটাল ও ঢাকা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সবশেষে, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় যমুনা ব্যাংক এবং বিকেল ৪টায় কুইন সাউথ টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ