ঢাকা   মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১৬ জুন ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা এবং সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন বিকাল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস), নিট সম্পদ মূল্য (এনএভি) এবং নগদ প্রবাহ সংক্রান্ত তথ্য প্রকাশ করবে।

উল্লেখ্য, এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড প্রদান করেছিল। ফলে এবার কোম্পানিটি কী পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করে, সেদিকে বিনিয়োগকারীদের বিশেষ নজর থাকবে।

সর্বশেষ