সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের (বিডি থাই) শেয়ারে। দিন শেষে কোম্পানিটি লেনদেনের শীর্ষস্থান দখল করেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন বিডি থাইয়ের মোট ৩০ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দিনের সর্বোচ্চ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকার।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সিটি ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বাজারসংশ্লিষ্টদের মতে, নির্বাচিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদন ও সেবা খাতের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির কারণে এসব কোম্পানি এদিন লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।
























