ঢাকা   রোববার ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স, দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৪ জুন ২০২৬

সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স, দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দিন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এবং উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর যৌথভাবে ৯ দশমিক ৭০ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৭ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯ দশমিক ৬৪ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯ দশমিক ৫৯ শতাংশ, এসএস স্টিলের ৯ দশমিক ২৬ শতাংশ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, নির্বাচিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির কারণে এদিন এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।

সর্বশেষ